শিক্ষা, জ্ঞান ও সচেতনতা:
সময়: ভোর ৪:০০-৪:৩০
কাজ: ঘুম থেকে উঠে প্রসাব ত্যাগ, ওযু ও মেসওয়াক, ২৫০ মিলি পানি পান, ফজরের নামাজ ও কমপক্ষে ১ পাতা করে কুরআন তেলোয়াত করা
কেন: ভোরে উঠে মূত্র ত্যাগ ও পরিচ্ছন্নতা, পানি পান, ফজরের নামাজ ও কুরআন তেলোয়াত করার মাধ্যমে শরীর সতেজ থাকে, মন শান্ত হয় এবং দিনটি বরকতময়ভাবে শুরু হয়।
সময়: ভোর ৪:৩০-৭:০০
কাজ: আড়াই ঘন্টার দ্বিতীয় ঘুম দেওয়া
কেন: যেহেতু সুবহে সাদিকের পর পরই ঘুম থেকে ওঠা হচ্ছে তই ফজরের পর আবারও আড়াই ঘণ্টা ঘুমালে শরীর ও মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায়, ফলে সারাদিন ক্লান্তি কম অনুভূত হয় ও কর্মক্ষমতা বাড়ে।
সময়: সকাল ৭:০০-৮:৩০
কাজ: দ্বিতীয় ঘুম থেকে উঠা, মল-প্রসাব ত্যাগ, ৫০০ মি.লি হালকা গরম পানি পান ও ১ ঘন্টা হাঁটা, জগিং ও অন্যান্য ব্যায়াম করা
কেন: দ্বিতীয় ঘুমের পর পানি পান ও নিয়মিত হাঁটা-জগিং করলে হজম ও রক্তসঞ্চালন ভালো থাকে, শরীর সক্রিয় হয় এবং সারাদিনের জন্য শক্তি ও সতেজতা বৃদ্ধি পায়।
সময়: সকাল ৮:৩০-৯:০০
কাজ: ব্যায়াম পরবর্তী বিশ্রাম
কেন: ব্যায়ামের পর বিশ্রাম নিলে হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হয়, পেশি পুনরুদ্ধার হয় এবং অতিরিক্ত ক্লান্তি কমে।
সময়: সকাল ৯:০০-৯:৩০
কাজ: সকালের খাবার
কেন: সকালের খাবার শরীরকে প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি দেয়, ফলে মনোযোগ, কর্মক্ষমতা ও সারাদিনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
সময়: সকাল ৯:৩০-১০:০০
কাজ: আদরের মেয়েকে নিয়ে হাঁটা ও ওর সাথে সময় কাটানো, সকালের খাবারের পরে বসে না থাকা
কেন: খাবারের পরে হালকা হাঁটা ও ছোট্র মেয়ের সাথে সময় কাটালে দৌঁড়াদৌড়িতে হজম ভালো হয়, পেট ভারীভাব কমে এবং একই সঙ্গে পারিবারিক সম্পর্ক ও মানসিক স্বস্তি বৃদ্ধি পায়।
সময়: সকাল ১০:০০-১২:০০
কাজ: পড়াশোনা, লেখালেখি ও ব্যক্তিগত আয় রোজগারমূলক কার্যক্রম
কেন: এই সময়ে মন সবচেয়ে বেশি সতেজ ও মনোযোগী থাকে, তাই পড়াশোনা ও লেখালেখি ভালোভাবে করা যায় এবং একই সঙ্গে আয়-রোজগারমূলক কাজে বেশি দক্ষতা ও উৎপাদনশীলতা পাওয়া যায়।
সময়: দুপুর ১২:০০-০২:০০
কাজ: স্ত্রীকে সহযোগীতা করা, ঘর সংসারের কায়িক শ্রমের কাজ, বাইরে হাট-বাজার করতে যাওয়া, গোসল ও জোহরের নামাজ আদায়
কেন:
সময়: দুপুর ০২:০০-৩:০০
কাজ: টিভিতে অথবা ফোন এ চোখ রাখা ও পরে দুপুরের খাবার
কেন:
সময়: দুপুর ৩:০০-৩:৩০
কাজ: ৫০০ মিলি পানি পান ও বিছানায় হালকা গড়াগড়ি
কেন:
সময়: বিকাল ৩:৩০-৪:৩০
কাজ: আসরের নামাজ, স্ন্যাক ও বাড়ির মধ্যে হাঁটাহাটি ও কোনো হালকা কাজ করা
কেন:
সময়: বিকাল ৪:৩০-৫:৩০
কাজ: আয় রোজগারমূলক কার্যক্রম
কেন:
সময়: বিকাল ৫:৩০-৬:৩০
কাজ: বউ-বাচ্চা ও মা-বাবাকে নিয়ে ঘুরতে যাওয়া, তাদের কাজে বাইরে গমন, পায়ে হেটে যাওয়া ও দূরবর্তী পথ না হলে হেটেই বাড়ি ফেরা
কেন:
সময়: সন্ধ্যা ৬:৩০-৭:৩০
কাজ: বাসায় ফেরা ও মাগরিবের নামাজ
কেন:
সময়: সন্ধ্যা ৭:৩০-৮:৩০
কাজ: পরিবারের সময়, নো স্ক্রিন টাইম, আদরের মেয়েকে পড়তে সহযোগীতা করা ও জ্ঞানমূলক বই পড়া
কেন:
সময়: রাত ৮:৩০-৯:০০
কাজ: রাতের খাবার
কেন:
সময়: রাত ৯:০০-১০:০০
কাজ: আয় রোজগারমূলক কার্যক্রম
কেন:
সময়: রাত ১০:০০-১০:৩০
কাজ: দাঁত ব্রাশ, এশার নামাজ ও ঘুম
কেন:
সময়: রাত ১০:৩০-ভোর ০৪:০০
কাজ: সাড়ে পাঁচ ঘন্টার গভীর ঘুম
কেন: