যে লেখা পড়েননি আগে:
বহু প্রশ্ন রয়েছে যা বিগত বছরে এসেছে কিন্তু তার উত্তর বইতে হুবহু নেই বা ভালোভাবে নেই, সেই সকল প্রশ্নেরও সাজানো-গোছানো, সংক্ষিপ্ত ও যৌক্তিক উত্তর হ্যান্ডনোটে রয়েছে। মূল বইয়ের চার পৃষ্ঠার প্রশ্নোত্তরকে এক পৃষ্ঠায় এনেছি, গাণিতিক জটিল বিষয়কে সহজ সরল ভাবে উপস্থাপন করেছি, বইতে যে প্রশ্নের পয়েন্ট নেই সেখানে পয়েন্ট করেছি, সর্বোপরি সহজে যাতে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে পারি তার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না। তথ্য ও টাইপিং এর ভুল শূণ্যে নামিয়ে আনতে পারছি। এজন্য বহু পরিশ্রম করতে হয়েছে। নোটগুলো এপিঠ-ওপিঠ ছাপানো হয়েছে লেজার প্রিন্টিং এর মাধ্যমে। ফন্ট সাইজ ছোট করা হয়েছে। এর ফলে সহজে বহনযোগ্য, যা আপনি অফিসে নিয়ে যেতে পারবেন, যখন সুযোগ পাবেন পড়তে পারবেন। এই গাইড বইগুলোকে কেউ ফটোকপির দোকান থেকে সস্তায় পাওয়া শীট মনে করবেন না। এগুলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একটা পরিপূর্ণ গাইড বই যা বহু গবেষণা করে তৈরি করা হয়েছে মূল বই ও সাজেশন বইয়ের আলোকে।
আমার সম্পাদিত বাউবি এমবিএ (বাংলা) প্রোগ্রামের সহায়ক বই “এমবিএ (বাংলা) হ্যান্ডনোট” এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ:
১. বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত মূল বই অত্যন্ত তথ্য সমৃদ্ধ ও এর বিকল্প অন্য কিছুই নেই। তবে এর সহায়ক বই হিসাবে “এমবিএ (বাংলা) হ্যান্ডনোট” এমবিএ বাংলা প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকার বয়ে আনবে।
২. কর্মজীবী ভাই ও বোনেরা যেহেতু পড়াশোনা করার পর্যাপ্ত সময় বের করতে পারেন না, তাই তাদের জন্য এই হ্যান্ডনোটগুলো খুবই ফলপ্রসূ হবে বলে আমি মনে করি।
৩. বিভিন্ন ব্যাচের জন্য বহু গবেষণা করে প্রণয়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সাজেশন। হ্যান্ডনোটে শুধুমাত্র তারই সাজানো-গোছানো, সংক্ষিপ্ত ও যৌক্তিক উত্তর রয়েছে।
৪. বহু প্রশ্ন রয়েছে যা বিগত বছরে এসেছে কিন্তু তার উত্তর বইতে হুবহু নেই বা ভালোভাবে নেই, সেই সকল প্রশ্নেরও সাজানো-গোছানো, সংক্ষিপ্ত ও যৌক্তিক উত্তর সংবলিত হ্যান্ডনোট লেখা হয়েছে।
৫. যেমন ধরুন কোন প্রশ্নের মার্ক বেশি কিন্তু মূল বইয়ে পর্যাপ্ত লেখা নেই, সেসব প্রশ্ন সমৃদ্ধ করে লেখা হয়েছে। আবার ধরুন অনেক বিষয়ের বিশদ ব্যাখ্যা রয়েছে মূল বইয়ে, সেগুলো পরীক্ষায় লেখার উপযোগী করে সংক্ষিপ্ত করা হয়েছে। তবে প্রশ্নের উত্তরের মানের ব্যাপারে কোন ছাড় দেইনি।
৬. বাড়তি প্রশ্নের আধিক্য এখানে নেই। থ্রি স্টার, টু স্টার, ওয়ান স্টার মার্কিং এর মাধ্যমে প্রশ্নগুলোর গুরুত্ব বোঝানো হয়েছে যার উপর ভিত্তি করে আপনারা প্রস্তুতি নিতে পারবেন।
৭. প্রত্যেকটা বিষয়ে মূল বই থেকে যে সকল অংক বিগত বছরে এসেছে সেগুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি মূল বইয়ের থেকে যে ধরণের অংকগুলো আপনার করা উচিত সেগুলোও বলা হয়েছে।
৮. কিছু কিছু জটিল-কঠিন বিষয়বস্তুর বিকল্প হিসেবে পৃথকভাবে সহজ-সরল লেখনী উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি ওই একই বিষয়ে বইয়ে যা লেখা আছে সেটিও তুলে দেওয়া হয়েছে। চাইলে দুটির যেটি সহজ মনে হবে সেটি পরীক্ষায় লিখতে পারেন।
৯. মূল বইয়ের চার পৃষ্ঠার প্রশ্নোত্তরকে এক পৃষ্ঠায় এনেছি, বইতে যে প্রশ্নের পয়েন্ট নেই সেখানে পয়েন্ট করেছি। গাণিতিক জটিল বিষয়কে সহজ-সরল ভাবে উপস্থাপন করেছি, সর্বোপরি সহজে যাতে আমরা পরীক্ষা প্রস্তুতি নিতে পারি তার জন্য চেষ্টার কোনো কমতি ছিল না।
১০. তথ্য ও টাইপিং এর ভুল শূণ্যে নামিয়ে আনতে পেরেছি। এজন্য বহু পরিশ্রম করতে হয়েছে।
১১. নোটগুলো এপিঠ-ওপিঠ ছাপানো হয়েছে লেজার প্রিন্টিং এর মাধ্যমে উন্নতমানের কাগজে যা দেখতে কালো ছাপে ঝকঝকে। ফন্ট সাইজ ছোট করা হয়েছে। এর ফলে সহজে বহনযোগ্য, যা আপনি অফিসে নিয়ে যেতে পারবেন, যখন সুযোগ পাবেন পড়তে পারবেন।
১২. এগুলোকে কেউ ফটোকপির দোকান থেকে সস্তায় পাওয়া শীট মনে করবেন না। বরং তা প্রত্যেকটা সাবজেক্টের জন্য এক একটা গাইড বই যা বহু গবেষণা করে তৈরি করা হয়েছে মূল বইয়ের আলোকে।
যারা হ্যান্ডনোট/সাজেশন বই অথবা অ্যাসাইনমেন্ট/থিসিস পেপার নিয়েছেন বা নিবেন-
আমার অক্লান্ত পরিশ্রমের ফসল এই হ্যান্ডনোট/সাজেশন বই অথবা অ্যাসাইনমেন্ট/থিসিস পেপার আপনাকে দেওয়া হল। বিনিময়ে আমাকে মূল্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি মাত্র কপি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য আপনার কাছে বিক্রয় করা হলো। এর থেকে কপি করা ও শেয়ার না করার জন্য অনুরোধ করা হল। তাছাড়া কোনভাবেই কারো কাছ থেকে কপি ভার্সন নিবেন না। আমার এই মেধাশ্রমের ফসল অন্যের কাছ থেকে কপি করে নেওয়া সম্পূর্ণরূপে অনৈতিকতার কাতারে পড়বে। বিদ্যা চর্চা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কখনোই তা করতে পারেন না। আপনি যেহেতু টাকা দিয়ে এই বইটি নিয়েছেন, কাজেই আপনার কোন সহপাঠী বা বন্ধু যেই হোন না কেন তাকে আপনি এটি ফটোকপি করে নেবার সুযোগ বা পিডিএফ ফাইল দিয়ে দিতে পারেন না। আপনি আন্তরিকতার জায়গা থেকে তা করলেও বিপরীতে এই সৃজনশীল কর্মের স্বত্বাধিকারী হিসাবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবো! এমনও হতে পারে এর মাধ্যমে চক্রবৃদ্ধি হারে এগুলো আরো ১০ জনের কাছে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন এটা অনেক কষ্টসাধ্য বিষয়। শত শত পৃষ্ঠা লেখা, কারেকশন করা, সেগুলো প্রিন্ট করা, বাধাই করা বিশাল একটা কর্মযজ্ঞ। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে শারীরিক-মানসিক বহু ক্ষতির মুখে পড়ে তৈরি করা এই জিনিসগুলোর আমানত রক্ষা করার দায়িত্ব আপনার। বান্দার হক রক্ষা করা ঈমানের অংশ। পরপারে আমাদের সাথে এই এমবিএ ডিগ্রী যাবে না, আমানতের খেয়ানত করলে তার গোনাহটুকু অবশ্যই চলে যাবে। আমি জানি- অন্যের ক্ষতি কখনোই আপনি করবেন না!
প্রকাশিত নোটসমূহ