যে লেখা পড়েননি আগে:
ট্রিপল স্টার (***) প্রশ্নগুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন না, ডাবল স্টার (**) প্রশ্নগুলো অবশ্যই চোখ বুলিয়ে যাবেন। আপনাকে বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটাঘাটি করতে হবে না, কোন্ প্রশ্ন কোন্ অধ্যায়ের সেটা নিয়েও মাথা ঘামাতে হবে না। বলতে পারেন এই বইটি আপনার পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ রূপরেখা। এই সাজেশন বইয়ের আলোকে অল্প কিছু প্রশ্ন পড়লেই ইনশাআল্লাহ আপনি কমন পেয়ে যাবেন বলে জোরালোভাবে বিশ্বাস করি। যার প্রমাণ সেই অষ্টম ব্যাচ থেকে সারাদেশের ভাই-বোনেরা পেয়েছেন।
“চূড়ান্ত সাজেশন ও পরীক্ষা প্রস্তুতির রূপরেখা” বইটির মৌলিক বৈশিষ্ট্যসমূহ হলো:
১. আমার প্রণীত এমবিএ (বাংলা) প্রোগ্রামের সাজেশন বইটি বাউবি’র পুরাতন ও নতুন উভয় বইয়ের আলোকে প্রণীত। পুরাতন বই থেকে প্রশ্নপত্র হলে আপনাকে কোন্ প্রশ্নগুলো পড়তে হবে, আর নতুন বই থেকে প্রশ্নপত্র হলে যেগুলো খুবই ইম্পরট্যান্ট তা পৃথকভাবে উল্লেখ করা হয়েছে।
২. চূড়ান্ত সাজেশন, সাজেশনের থ্রি স্টার, টু স্টার, ওয়ান স্টার মার্কিং। বিগত বছরের প্রশ্নপত্র পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে সাজেশন প্রণয়ন করা হয়েছে। প্রতিবছর নতুন কিছু প্রশ্ন আসে যা বিগত বছরে কখনো আসেনি। সেই সকল প্রশ্ন কি হতে পারে তার উল্লেখ। যা আপনি একনজর হলেও পড়ে যেতে পারেন। তাহলে ফুল আশি মার্কের আনসার করে আসতে কোন বাধা থাকবে না।
৩. মেইন ক্যাম্পাসের স্যারেরা ক্লাস নেবার সময় যে প্রশ্নগুলোকে ইম্পরট্যান্ট বলতেন, সাজেশন তৈরিতে এ বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হয়েছে।
৪. বিগত ব্যাচের জন্য প্রণীত সাজেশন আপনাদের জন্য কোন কাজে আসবে না। তাই আমার প্রণীত বিগত বছরের সাজেশন ফলো করলে আপনারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। সে ক্ষেত্রে আপনার ব্যাচের সাজেশন বইটি ফলো করুন।
৫. সকল বিষয়ের সকল ইউনিটের সাজেশন উল্লেখ করে পরিপূর্ণ একটি সাজেশন বই তৈরি করা হয়েছে। যেটাকে আপনারা পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ রূপরেখা বলতে পারেন।
৬. বিগত বছরে আসা অঙ্কসমূহ, মূল বই থেকে যে ধরণের অঙ্ক শিখতে হবে তার উল্লেখ। কোন্ অংক ও থিউরিগুলো আপনার জন্য খুবই ইম্পরট্যান্ট তা আলাদাভাবে লেখা হয়েছে। গাণিতিক বিষয়গুলোতে সহজ প্রস্তুতি ও পাস অথবা ভালো রেজাল্ট উভয়ের জন্য কৌশলগত সাজেশন প্রণয়ন করা হয়েছে।
৭. পরীক্ষা ভীতি দূর করা, সহজে পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ অন্তর্ভুক্ত করা হয়েছে।
৮. আমার প্রণীত সাজেশন এর আলোকে সাজানো-গোছানো, সংক্ষিপ্ত ও যৌক্তিক প্রশ্নোত্তর সংবলিত হ্যান্ডনোট প্রস্তুত করা হয়েছে যা আপনাদের জন্য খুবই উপকার বয়ে আনবে বলে আশা করছি। আরো রয়েছে বইয়ে ব্যবহৃত বিভিন্ন প্রতীক, চিত্র, সূত্র ও টার্ম সমূহের নাম ও ব্যাখ্যা।
৯. আরো উল্লেখযোগ্য যে, আমরা প্রতিদিন অনলাইন ক্লাস ও গ্রুপ স্টাডির আয়োজন করে থাকি যেখানে আমার প্রণীত সাজেশন এর আলোকে অত্যন্ত গুরুত্বের সাথে অনলাইন ক্লাস কার্যক্রম পরিচালনা হয়। যাতে অংশগ্রহণ করলে যথাসময়ে আপনার পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবে সম্পন্ন হবে বলে আশা করছি, ইনশাআল্লাহ।
১০. এমবিএ (বাংলা) প্রোগ্রামের জন্য সাজেশন বইটি এই প্রথম আমার হাত ধরে তৈরি হয়েছে। আশা করছি সারা দেশের ভাই-বোনদের জন্য তা খুবই ফলপ্রসু হবে।
১১. ট্রিপল স্টার (***) প্রশ্নগুলো ভালো করে না শিখে পরীক্ষার হলে যাবেন না, ডাবল স্টার (**) প্রশ্নগুলো অবশ্যই ভালো করে চোখ বুলিয়ে যাবেন। ট্রিপল স্টার (***) অধ্যায়ের ট্রিপল স্টার (***) প্রশ্নগুলোই পড়লে যথেষ্ট হবে। পরীক্ষায় ফার্স্ট হতে চাইলে হ্যাশ (#) চিহ্নিত প্রশ্নগুলো পড়া জরুরী। যদি প্রথম পরীক্ষায় দেখেন ওয়ান স্টার (*) প্রশ্নগুলো আসছে তাহলে পরবর্তী পরীক্ষা প্রস্তুতিতে ওয়ান স্টার (*) প্রশ্নগুলোও চোখ বুলিয়ে যেতে হবে। তবে প্রশ্নব্যাংকে উল্লেখিত প্রশ্নসমূহ পড়বেন না। আপনাকে বিগত বছরের প্রশ্নপত্র ঘাঁটাঘাটি করতে হবে না, কোন্ প্রশ্ন কোন্ অধ্যায়ের সেটা নিয়েও মাথা ঘামাতে হবে না। বলতে পারেন এই বইটি আপনার পরীক্ষা প্রস্তুতির পূর্ণাঙ্গ রূপরেখা।
যারা হ্যান্ডনোট/সাজেশন বই অথবা অ্যাসাইনমেন্ট/থিসিস পেপার নিয়েছেন বা নিবেন-
আমার অক্লান্ত পরিশ্রমের ফসল এই হ্যান্ডনোট/সাজেশন বই অথবা অ্যাসাইনমেন্ট/থিসিস পেপার আপনাকে দেওয়া হল। বিনিময়ে আমাকে মূল্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি মাত্র কপি শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য আপনার কাছে বিক্রয় করা হলো। এর থেকে কপি করা ও শেয়ার না করার জন্য অনুরোধ করা হল। তাছাড়া কোনভাবেই কারো কাছ থেকে কপি ভার্সন নিবেন না। আমার এই মেধাশ্রমের ফসল অন্যের কাছ থেকে কপি করে নেওয়া সম্পূর্ণরূপে অনৈতিকতার কাতারে পড়বে। বিদ্যা চর্চা ও উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনি কখনোই তা করতে পারেন না। আপনি যেহেতু টাকা দিয়ে এই বইটি নিয়েছেন, কাজেই আপনার কোন সহপাঠী বা বন্ধু যেই হোন না কেন তাকে আপনি এটি ফটোকপি করে নেবার সুযোগ বা পিডিএফ ফাইল দিয়ে দিতে পারেন না। আপনি আন্তরিকতার জায়গা থেকে তা করলেও বিপরীতে এই সৃজনশীল কর্মের স্বত্বাধিকারী হিসাবে আমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবো! এমনও হতে পারে এর মাধ্যমে চক্রবৃদ্ধি হারে এগুলো আরো ১০ জনের কাছে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন এটা অনেক কষ্টসাধ্য বিষয়। শত শত পৃষ্ঠা লেখা, কারেকশন করা, সেগুলো প্রিন্ট করা, বাধাই করা বিশাল একটা কর্মযজ্ঞ। দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে শারীরিক-মানসিক বহু ক্ষতির মুখে পড়ে তৈরি করা এই জিনিসগুলোর আমানত রক্ষা করার দায়িত্ব আপনার। বান্দার হক রক্ষা করা ঈমানের অংশ। পরপারে আমাদের সাথে এই এমবিএ ডিগ্রী যাবে না, আমানতের খেয়ানত করলে তার গোনাহটুকু অবশ্যই চলে যাবে। আমি জানি- অন্যের ক্ষতি কখনোই আপনি করবেন না!